ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রসঙ্গ কোটা সংষ্কার আন্দোলন

প্রতিবাদী গানে যশোরে সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদ

প্রতিবাদী গানে গানে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের গুলিতে নিহত ছাত্র- জনতা হত্যার প্রতিবাদ জানিয়েছে যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার বিকেলে মাথায় জাতীয় পতাকা বেঁধে ও হাতে পতাকা নিয়ে প্রতিবাদী গান গাইতে গাইতে শহরে মিছিল বের করে প্রতিবাদ জানায় সাংস্কৃতিক কর্মীরা। সম্মিলিত সাংস্কৃতিক জোট, যশোরের আয়োজনে মিছিলটি শহরের চৌরাস্তা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অবস্থান নেন মুজিব সড়কস্থ প্রেসক্লাব যশোরের সম্মুখে। সেখানে প্রতিবাদী গান পরিবেশন করেন তারা। শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা অহিংস আন্দোলন করছিল। পরে সেটি সংঘর্ষে রুপ নেয়। অনেক লোক নিহত হয়েছে। আহত হয়েছে হাজার হাজার। আমরা ব্যথিত। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা শিক্ষার্থীসহ নিরাপরাধ জনসাধারণ হত্যা ও নিপীড়নের প্রতিবাদ জানাই। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীসহ কাউকে হয়রানি না করে আলোচনার মাধ্যমে চলমান সমস্যা সমাধান করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, তারা আর কোনো নির্যাতন দেখতে চান না। শিক্ষক- শিক্ষার্থী বা সাধারণ মানুষকে নিপীড়ন করা হোক, তা তারা চান না। হামলা বন্ধ হোক। শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহার করে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হোক। তারা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চান।
সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দিপাঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খাঁন দুলু। কর্মসূচিতে জেলার ৩০টির বেশি সাংস্কৃতিক সংগঠনের কয়েক শ’ সাংস্কৃতিক নারী পুরুষ কর্মী অংশ নেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

error: Content is protected !!

প্রসঙ্গ কোটা সংষ্কার আন্দোলন

প্রতিবাদী গানে যশোরে সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদ

আপডেট টাইম : ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :