ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রতিপক্ষের বিরুদ্ধে মোটরসাইকেল ভাঙচুর-বাড়িতে হামলার অভিযোগ

রাজশাহীর বাঘায় প্রতিপক্ষের বিরুদ্ধে মোটরসাইকেল ভাংচুর সহ বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। জরুরি সেবায় ৯৯৯ কল দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। মঙ্গলবার (২৫-৭-২৩) রাতে উপজেলার আড়ানি ইউনিয়নের ঝিনা মিস্ত্রী পাড়ার নবীর উদ্দীনের বাড়িতে হামলা ও দু’টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা যায়, আড়ানির ঝিনা রেলগেট বাজারের আবুল কালামের চায়ের দোকানে বসেছিলেন তারিপ উদ্দীন ও তার বাবা নবীর উদ্দীন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তারিপ উদ্দীনের সাথে প্রতিপক্ষ আবু বাক্কারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারিপ উদ্দীনের মোটরসাইকেলে আঘাত করলে কিছু অংশ ভেঙে ক্ষতি হয়। বাড়িতে হামলার সময় এক পথচারির মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, হামলার সময় রাস্তা দিয়ে আসছিলেন চকরপাড়া গ্রামের হাফেজ উদ্দীন নামের এক ব্যক্তি। এ সময় তার মোটরসাইকেলটি ভাঙচুর করে তারা। হাফেজ উদ্দীনের সাথে যোগাযোগ করা যায়নি।

নবীর উদ্দীনের ছেলে বকুল ইসলাম জানান, ঝিনা রেলগেট বাজারে মোটরসাইকেল ভাঙচুরের পর তার বাড়িতে হামলা চালায়। বেগতিক অবস্থায় ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। গ্রামের আবু বাক্কার, বুলবুল আহমেদসহ তাদের সমর্থিত লোকজন হামলা চালায় ও মোটরসাইকেল ভাঙচুর করে।

নের্তৃত্বে আড়ানি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি ও ইউপি মেম্বর মাসুদ রানার নাম জানা গেলেও অভিযোগ অস্বিকার করে তিনি জানান, বিষয়টি জানার পর সেখানে গিয়ে বরং তাদের সরিয়ে নিয়ে এসেছেন ।

আবু বাক্কার জানান, তাকে তাচ্ছিল্য করে কথা বলার বিষয় নিয়ে ঘটনার সুত্রপাত ঘটে। আড়ানি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক জানান, বিষয়টি জানানোর পরে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।

বাঘা থানার উপ সহকারি পরিদর্শক(এএসআই) বলরাম চন্দ্র জানান, ৯৯৯ এ দেওয়া কলের মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়।

অফিসার ইনচার্জ(তদন্ত) সবুজ রানা জানান,অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

প্রতিপক্ষের বিরুদ্ধে মোটরসাইকেল ভাঙচুর-বাড়িতে হামলার অভিযোগ

আপডেট টাইম : ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা, (রাজশাহী) প্রতিনিধি :