ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রতিদিন গড়ে ৬ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স আসছে

৯০ কোটি ডলার বিদেশী বিনিয়োগ বাংলাদেশে এসেছে।

গত ডিসেম্বরের চেয়ে চলতি জানুয়ারি মাসে প্রবাসী আয় বেশি হওয়ার প্রত্যাশা করছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের নেওয়া নানান পদক্ষেপের কারণে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় ফিরেছে। বর্তমানে দেশে প্রতিদিন গড়ে ৬ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স আসছে।

শনিবার (২৮ জানুয়ারি ২৩) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে প্রতিদিন গড়ে ৫ কোটি ৪৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। আর পুরো মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার। তার আগের মাসে নভেম্বরে গড়ে প্রতিদিন ৫ কোটি ৩১ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। আর পুরো মাসে মোট রেমিট্যান্স এসেছিল ১৫৯ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে চলতি মাসের ১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে ১৫৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গড়ে প্রতিদিন ৬ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আর একদিনে মাসের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ২৪ জানুয়ারি। ওইদিন ৭ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বৈশ্বিক উদ্ভূত পরিস্থিতির কারণে ডলার সংকটের মধ্যে প্রবাসীদের আয়ও কমে যাওয়ায় গত অর্থবছর থেকেই বৈদেশিক লেনদেনে চাপে রয়েছে বাংলাদেশ। ২০২১-২২ অর্থবছর নেতিবাচক প্রবণতায় শেষ হয়।

আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১২ শতাংশ রেমিট্যান্স কম এসেছিল। তবে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি হয়। দ্বিতীয় মাসেও সমপরিমাণ প্রবৃদ্ধি হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে বেড়েছে অপরাধ: ৮ মাসে ১০ খুন, চুরি-ডাকাতিতে জনমনে আতঙ্ক

error: Content is protected !!

প্রতিদিন গড়ে ৬ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স আসছে

আপডেট টাইম : ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :