ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পৌর নির্বাচন দেখতে এসে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি।

পাবনার চাটমোহরে পৌরসভা নির্বাচন দেখতে এসে সুজন মাহমুদ (৩৭) নামে এক নৌকা সমর্থক মারা গেছেন। সোমবার সকাল ১০টার দিকে পৌর শহরের এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের পাশে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত সুজন উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের শাহ মাহমুদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বালুচর মাঠ এলাকায় কেন্দ্রের বাইরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সুজন খান। তার বুকে লাগানো ছিল নৌকা মার্কার ব্যাজ। হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে হাসপাতালে যান পুলিশ সদস্যরা। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান খান বলেন, হাসপাতালে আনার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সুজন মাহমুদ নামের ওই যুবক।
নৌকা সমর্থকের পরিচয় নিশ্চিত করে চাটমোহর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, সুজন নামে ওই যুবক আমাদের সঙ্গেই দাঁড়িয়েছিল। তিনি ভোট দেখতে এসেছিলেন। হঠাৎ সুজন মাটিতে পড়ে গেলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, মৃত যুবকের সুরতহাল শেষে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আধঘণ্টা আগেই নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবে এলেন ইশরাক হোসেন

error: Content is protected !!

পৌর নির্বাচন দেখতে এসে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার,পাবনা প্রতিনিধিঃ :