ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পেহেলগামে হত্যাকাণ্ড আমাদের লড়াইয়ের অঙ্গীকারকে দৃঢ় করেছেঃ -ইন্ডিয়ান হাই কমিশনার

স্টাফ রিপোর্টারঃ

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের হত্যাকাণ্ডের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা।

.

২২ এপ্রিলের হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে শুক্রবার হাই কমিশনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
হাই কমিশনার বলেন, “এই হত্যাকাণ্ডগুলো আমাদের সামগ্রিক চৈতন্যে নাড়া দিয়েছে। তবে, এটা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অভিশাপকে শেষ করে দিতে আমাদের সংগ্রামের অঙ্গীকারকে আরও পাকাপোক্ত করেছে।

.

“এটা আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে, যাতে অপরাধীরা এমন আক্রমণ আর কখনও চালাতে না পারে এবং তাদের সাহায্যকারীরা যাতে তাদের পরিকল্পনায় সফল না হয়।”

.

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে গত ২২ এপ্রিল জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার ক্ষেত্রে পাকিস্তান ‘সন্ত্রাসীদের সহযেগিতা করেছে’ বলে ভারতের অভিযোগ।

.

শুক্রবারের আয়োজনের কথা তুলে ধরে এক ফেইসবুক পোস্টে হাই কমিশন জানিয়েছে, “নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন একটি ভাবগাম্ভীর্যপূর্ণ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।”

.

হাই কমিশন জানায়, হাই কমিশনার প্রণয় ভার্মার পাশাপাশি ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীও সে আয়োজনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

.

“বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক এবং বাংলাদেশে ভারতের বন্ধুরা বিপুল সংখ্যায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের সমবেদনা জানান।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

পেহেলগামে হত্যাকাণ্ড আমাদের লড়াইয়ের অঙ্গীকারকে দৃঢ় করেছেঃ -ইন্ডিয়ান হাই কমিশনার

আপডেট টাইম : ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
স্টাফ রিপোর্টার :