ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পূর্ব মামলার জের ধরে সাবেক ছাত্রদল নেতার গাড়িতে হামলা, এলাকায় উত্তেজনা

মাহবুবুর রহমান সোহেলঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক যুগিরচালা এলাকায় সাবেক গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফরহাদ হোসেনের ব্যক্তিগত গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল ঘিরে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, পূর্বের একটি মামলার জের ধরে আইয়ূব আলীসহ একদল ব্যক্তি হঠাৎ করেই ফরহাদ হোসেনের গাড়ির গতিরোধ করে হামলা চালায়। এ সময় গাড়িটি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার আকস্মিকতায় সাধারণ মানুষ ভয়ে ছুটোছুটি শুরু করেন এবং পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়।

ভুক্তভোগী ফরহাদ হোসেন আবেগঘন কণ্ঠে জানান, দীর্ঘদিনের বিরোধ ও মামলার জের ধরে পরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের পাশাপাশি নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের সহিংস ঘটনা বারবার ঘটায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

পূর্ব মামলার জের ধরে সাবেক ছাত্রদল নেতার গাড়িতে হামলা, এলাকায় উত্তেজনা

আপডেট টাইম : ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি :