ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পূর্বাচল ৩০০ ফুট সড়কে বিভিন্ন যানবাহনে যৌথ বাহিনীর অভিযান

রিপন সরকারঃ

পূর্বাচল ৩০০ ফুট সড়কের পশি ল্যাংটার মাজার এলাকায় গত ১১ জুন বিকেল থেকে রাত পর্যন্ত চেকপোস্ট বসিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে।

ঈদুল আযহার পরবর্তী সময়ে যানবাহনের অতিরিক্ত চাপ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পূর্বাচল সেনাবাহিনীর ক্যাম্পের সমন্বয়ে ট্রাফিক পুলিশ, রূপগঞ্জ ও খিলক্ষেত থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ৩০০ ফুট সড়কের সাড়ে তিন শতাধিক যানবাহন পরিদর্শন করা হয়। এদের মধ্যে তিনটি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে সাতটি যানবাহন জব্দ করা হয়।

চেকপোস্টে অবৈধ পার্কিং, লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা এবং অতিরিক্ত গতিসহ বিভিন্ন আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, “পূর্বাচলের ৩০০ ফুট সড়কে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। পূর্বাচলের সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পূর্বাচল ৩০০ ফুট সড়কে বিভিন্ন যানবাহনে যৌথ বাহিনীর অভিযান

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :