ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পূর্বাচলে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের প্লট বরাদ্দের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন শহর প্রকল্পে (পূর্বাচল উপশহর) বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে অন্যায় ভাবে নেওয়া প্লট বাতিল করে প্লট দেওয়ার দাবিতে ক্ষতিগ্রস্ত আদিবাসীরা ৩’শ ফুট সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নতুন শহর প্রকল্পের (পূর্বাচল উপশহর) লেংটার মাজার এলাকায় ৩’শ ফুট সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন।
এ সময় ক্ষতিগ্রস্ত আদিবাসী সোলেয়মান, কাসেম মিয়া, আব্দুল মান্নান, রতন মিয়া, মোতালিব মিয়া, গোফরান মিয়া, এডভোকেট জাকারিয়া, রোকেয়া আক্তার, রফিকুল ইসলাম ও রতন মিয়াসহ আরো অনেকেই জানান, উপজেলার ভোলানাথপুর, ইউসুফগঞ্জ, আলমপুরা, পড়শী, হারারবাড়ি, পিংলান, ডেলনা, থামসি, কুমারটেক, গোবিন্দপুর, চাপরি, হিরনাল, রঘুরামপুর ও পলখানসহ বেশ কয়েকটি এলাকা নিয়ে নতুন শহর প্রকল্প (পূর্বাচল উপশহর) গড়ে উঠেছে। প্রায় দুই হাজার আদিবাসী আবেদন করে বছরের পর বছর বছর ঘুরেও প্লট পায়নি।
নতুন শহর প্রকল্পের (পূর্বাচল উপশহর) বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে অন্যায় ভাবে প্লট নিয়েছেন অনেকে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবার ও একই কায়দায় প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দ নিয়েছেন। আর যারা প্রভাব খাটিয়ে প্লট বাগিয়ে নিয়েছেন ঐসব প্লট বাতিল করে আমাদের ক্ষতিগ্রস্ত আদিবাসীদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আর তা না হলে আমরা আরো বৃহৎ আন্দোলন গড়ে তুলবো।
এ সময় বিক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত আদিবাসী ১১ দফা দাবি জানান।
দাবিগুলো হলো, ১) এ ধারায় আওয়ামী পরিবারের বরাদ্দ কৃত সকল প্লট বাতিল করতে হবে।  ২) যারা আবেদন করতে পারে নাই; তাদের আবেদন করার সময় দিতে হবে। ৩) আদিবাসী ক্ষতিগ্রস্ত দের প্লট বরাদ্দ দিতে হবে। ৪) বৈষম্য হীন ভাবে আদিবাসীদের ৩ কাঠা, ৫ কাঠা, সাড়ে ৭ কাঠা, ১০ কাঠা প্লট বরাদ্দ দিতে হবে। ৫) যৌথ প্লট বরাদ্দ বাতিল করে একক নামে প্লট বরাদ্দ দিতে হবে। ৬) ক, খ ও গ এয়ার্ড যাদের তাদের প্লট দিতে হবে। ৭) রাস্তা উন্নয়ন নামে দুর্নীতি তদন্ত করতে হবে। ৮) ১৪২ তালা টাওয়ার নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। ৯) জল সিড়ি বসুন্ধরা সাথে বিল্ডিং করার ক্ষেত্রে ফারের বৈষম্য দুর করে ছিন্নমূল আদিবাসীদের ফ্ল্যাট এর ব্যবস্থা করতে হবে। ১০) ঝিলমিল উত্তরা ১৬ শতাংশ ক্ষতিগ্রস্ত প্লট বরাদ্দ দেওয়া হয় আমাদের মাঝে বৈষম্য দুর করে ১৬ শতাংশ প্লট বরাদ্দ দিতে হবে। ১১) আওয়ামী গোপালী শেখ নজরুল ডিরেক্টর শেষ শাহিন কালো আইন করে আদিবাসীদের জেনারেল এর নামে ২ লাখ টাকা অতিরিক্ত ফ্রি সহ সকল হয়রানি বন্ধ করতে হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

পূর্বাচলে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের প্লট বরাদ্দের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

আপডেট টাইম : ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্ট :