দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
রিপন সরকারঃ পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৮ মে বুধবার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) মোঃ দেলোয়ার হোসেন মিঞা এ ক্যাম্পের উদ্বোধন করেন। . উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ঢাকা বাইপাস প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী, সিইও শাও জিমিং। . উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। . সভায় বক্তারা বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করছে। যানজট নিরসনের পাশাপাশি পথচারীদের নিরাপত্তা জোরদার করছে। এ ক্যাম্প রূপগঞ্জসহ আশপাশের এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তারা।
রিপন সরকারঃ
পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৮ মে বুধবার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) মোঃ দেলোয়ার হোসেন মিঞা এ ক্যাম্পের উদ্বোধন করেন।
.
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ঢাকা বাইপাস প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী, সিইও শাও জিমিং।
.
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
.
সভায় বক্তারা বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করছে। যানজট নিরসনের পাশাপাশি পথচারীদের নিরাপত্তা জোরদার করছে। এ ক্যাম্প রূপগঞ্জসহ আশপাশের এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তারা।