ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের মাঠে শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 মাহবুবুর রহমান সোহেলঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এ অনুষ্ঠানটি কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তাদের প্রতিভা উপস্থাপন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মো. সারোয়ার হোসেন আকুল। কালিয়াকৈর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. খালিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত গাজীপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক মেয়র মো. মজিবুর রহমান।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. বখতিয়ার হোসেন, জেনিথ পিএল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মফিজুর রহমান, অ্যাডভোকেট আল ইমরান (সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এপিপি, জজ কোর্ট গাজীপুর) এবং পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিজের জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম লিটন।

এছাড়াও অনুষ্ঠানে কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

বৃত্তি পরীক্ষায় ইউনিক মডেল পাবলিক স্কুল, জে. এস. সেন্ট্রাল স্কুল, প্রতিভা আইডিয়াল স্কুল, গ্রীন স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ, শিশু বিদ্যানিকেতন কেজি অ্যান্ড হাই স্কুল, কে. এফ. আইডিয়াল স্কুল, ব্রাইট ফিউচার একাডেমি, উইনার পাবলিক স্কুল, সরকার বাড়ি আইডিয়াল স্কুল, ড্রিমল্যান্ড মডেল পাবলিক স্কুল ও হরিনহাটি আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অভিভাবক ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের মাঠে শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি :