আপডেট টাইম :
০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
৩১৯
বার পঠিত
পূজা মণ্ডপ পরিদর্শন করলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর উপজেলার কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম। রবিবার (২২ অক্টোবর) বিকালে তিনি উপজেলার পূজা মণ্ডপ গুলো পরিদর্শন করেন। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। গোপালগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা যাতে উৎসবটি শান্তিপূর্ণ ও সুন্দর ভাবে আনন্দের সাথে পালন করতে পারে এজন্য পূর্বেই জেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। পূজা মণ্ডপ পরিদর্শন কালে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুল রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার সাহা উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ আলফাডাঙ্গায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন লিয়াকত সিকদার আরও উপস্থিত ছিলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক পারভেজ আলম। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মী সহ মুকসুদপুর উপজেলা বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর উপজেলার কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম। রবিবার (২২ অক্টোবর) বিকালে তিনি উপজেলার পূজা মণ্ডপ গুলো পরিদর্শন করেন।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। গোপালগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা যাতে উৎসবটি শান্তিপূর্ণ ও সুন্দর ভাবে আনন্দের সাথে পালন করতে পারে এজন্য পূর্বেই জেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।
পূজা মণ্ডপ পরিদর্শন কালে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুল রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার সাহা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক পারভেজ আলম। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মী সহ মুকসুদপুর উপজেলা বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।