ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পূঁজামন্ডপ ফেলে ভোর রাতে কেউ যেন বাড়ি চলে না যান -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুর্গাপূজা চলাকালে চোখ কান খোলা রাখতে হিন্দু নেতাদেরসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার আলম এমপি ।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে আড়ানী চকসিংগা গ্রামের নিজ বাড়িতে বাঘা ও চারঘাট উপজেলার পূজা উদযাপন কমিটির নেতাদের শাড়ি ও গেঞ্জি প্রদানকালে এ নির্দেশনা দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেছেন, আগের তুলনায় বর্তমান সময়ে পূঁজার সংখ্যা অনেক বেড়েছে । বাংলাদেশে অধিকাংশই দূর্গাপূজা হয় খোলা জায়গায়। সেহেতু চ্যালেঞ্জ রয়েছে। মন্ডপ ফেলে কেউ যেন ভোর রাতে বাড়ি চলে না যান। ২০২৩ সালে এই উৎসব যেন সবচেয়ে সুন্দর হয়।

দুই বছর আগে কুচক্রীদের কঠোর হাতে দমন করা হয়েছিল। বাংলাদেশকে নিয়ে এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে মিথ্যাচার করা হচ্ছে,কেউ যেন বাংলাদেশকে হেউ করতে না পারে। রাতের আধারে কাউকে যেন উসকে দেওয়া না হয়। এ বিষয়ে সকলকে সজাক থাকতে হবে।

প্রতিমন্ত্রী বলেন,বাংলাদেশের ঐতিহ্যের অংশ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলে সকল স্তরের লোকজনের সাথে হিন্দু সম্প্রদায়ের লোকজনও মাহন মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে। পাকিস্তানীরা ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করেছিল । শেষ পর্যন্ত সেটা সফল হয়নি।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। যে ধর্মের লোক হক না কেন, উৎসবে সবাই আনন্দ উপভোগ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে সকল ধর্মের লোকজন একে অপরের উৎসব ভাগাভাগি করে। হিন্দু স¤প্রদায়ের দুর্গোৎসবে যেন সবাই আনন্দে উপভোগ করতে পারে, সে ব্যাপারে আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি।

জানা যায়, বাঘা ও চারঘাট উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মাঝে ৪ হাজার ৫৫০ পিচ শাড়ি ও ৫ হাজার ২৩৫ পিচ গেঞ্জি নারী-পুরুষের মাঝে উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা, উপজেলা হিন্দু ,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল সাহা, সাধারণ সম্পাদক নিহার রঞ্জন পান্ডে বাবু, চারঘাট উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাহুল কান্তি ঘোষ প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পূঁজামন্ডপ ফেলে ভোর রাতে কেউ যেন বাড়ি চলে না যান -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :