ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পুলিশ মারধরের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের মামলায় আব্দুল্লাহ আল রায়হান নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) রাতে আত্মগোপনে থাকা অবস্থায় ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৬ এপ্রিল গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে যান নাচোল থানার কনস্টেবল শওকত হোসেন। এ সময় ফিলিং স্টেশনের মালিক রায়হান তাকে সেখান থেকে চলে যেতে বললে দুজনের মধ্যে বাগি¦তণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে পুলিশ সদস্য শওকতকে মারধর করেন রায়হান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

error: Content is protected !!

পুলিশ মারধরের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :