ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পুলিশের অভিযানে পাংশায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

রাজবাড়ী জেলার পাংশায় ৭ বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার আসামী মুন্নাফ শেখকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১২ জুলাই দিনগত রাতে উপজেলার হাবাসপুর ইউপির চর ঝিকড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মুন্নাফ শেখ চর ঝিকড়ী গ্রামের মৃত শুকুর আলী শেখের ছেলে।
জানা যায়, ৭ বছর বয়সের শিশু কন্যা ধর্ষণের অভিযোগে ভিকটিমের মা সাবিনা খাতুন বাদি হয়ে মুন্নাফ শেখের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং ৫, ধারা- ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩)। ভিকটিম রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলায় বাদি অভিযোগ করেন, ভিকটিমের পরিবার ও আসামীর বাড়ি পাশাপাশি। সোমবার দুপুর দেড়টার দিকে নিজ বসতবাড়িতে জোরপূর্বক শিশুকে ধর্ষণ করে আসামী মুন্নাফ শেখ। পাংশা মডেল থানার এসআই হুমায়ুন রেজার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সোমবার রাতেই আসামী মুন্নাফ শেখকে গ্রেফতার করেছেন। এসআই হুমায়ুন রেজা এ তথ্য নিশ্চিত করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পুলিশের অভিযানে পাংশায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :