ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পুত্রবধূকে বিয়ে করে অশান্তিতে ফাঁস দিলেন শ্বশুর!

রাজবাড়ীর পাংশা উপজেলায় নিজের পুত্রবধূকে বিয়ে করায় সমাজের ধিক্কার ও পারিবারিক অশান্তি সহ্য করতে না পেরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হামিদুল (৪৩) নামে এক ব্যক্তি।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।তবে বিষয়টি শনিবার ( ২৫ ফেব্রুয়ারি) জানাজানি হয়।

এলাকাবাসী ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে হামিদুলের ছেলে নয়নের (১৮) সঙ্গে বালিয়াকান্দি রামদিয়া বারমল্লিকা গ্রামের কাশেম মন্ডলের মেয়ে জাহানারার (২০) পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের দেড় বছরের মাথায় তাদের একটি ছেলে সন্তান হয়।

এরপর কোনো এক সময় থেকে শ্বশুর হামিদুলের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে জাহানারা। বিষয়টা জানাজানি হলে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলে।

এরপর গত ১০ ফেব্রুয়ারি নিজের স্বামী নয়নকে তালাক দিয়ে ২০ ফেব্রুয়ারি রাজবাড়ী কোর্টে গিয়ে শ্বশুর হামিদুলকে বিয়ে করে জাহানারা। এটি জানাজানি হলে সংসারে শুরু হয় অশান্তির ঝড়। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ১১টার দিকে হামিদুল নিজ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি বুঝতে পেরে জাহানারা নিজেও গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তবে সে তার চেষ্টায় সফল হতে পারেনি। লোক-লজ্জা ও পারিবারিক কলহের জেরে হামিদুল আত্মহত্যা করতে পারে বলে মনে করেন এলাকাবাসী।

পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদেন্তর জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

পুত্রবধূকে বিয়ে করে অশান্তিতে ফাঁস দিলেন শ্বশুর!

আপডেট টাইম : ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :