ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সভা অনুষ্ঠিত

হাসান মামুনঃ

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরে সামাজিক উদ্যোগের আওতায় এক মতবিনিময় সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিরোজপুর জেলা দুপ্রক সভাপতি সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাজমুস সাকীব সৌরভ।

এ সময় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম.এ. রব্বানী ফিরোজ, খালিদ আবু, হাসান মামুন, পজেটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, জেলার ২৬ টি সামাজিক ও পেশাজীবী সংগঠনের অংশগ্রহণে তিন মাসব্যাপী মাদকবিরোধী কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা, গণসমাবেশ, সচেতনতামূলক প্রচারণা, গণনাটক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হবে।

বক্তারা বলেন, মাদকাসক্তি যুব সমাজের জন্য বড় হুমকি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। সভা শেষে পিরোজপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর :