ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পিরোজপুরে পানি সংকট নিরসনের দাবিতে পৌরবাসীর অবস্থান কর্মসূচি

হাসান মামুনঃ

পিরোজপুরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পৌর এলাকার সর্বস্তরের নাগরিকরা। বুধবার (৮ এপ্রিল) সকালে পিরোজপুর পৌরসভার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পিরোজপুরের পানি সমস্যার সমাধান চাই-এই দাবিতে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পৌরবাসী বিশুদ্ধ পানির অভাবে চরম ভোগান্তিতে রয়েছেন। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, নিয়মিত পানি সরবরাহ না থাকলেও প্রতি মাসে পানির বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। এতে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। সাম্প্রতিক সময়ে অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চলমান এ সংকট সমাধানে পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ এবং গত ৫ এপ্রিল জাতীয় সংসদে উত্থাপিত হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে পানি সংকটের স্থায়ী সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। কর্মসূচিতে বক্তব্য দেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম মল্লিক, জেলা পরিবেশ আন্দোলনের সদস্য সচিব রিয়াজুল হক রেজা, টিম পজিটিভ পিরোজপুরের সভাপতি হাবিবুর রহমান শেখ, আরবান কো-অপারেটিভের সহ-সভাপতি শেখ নেসার আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন, গণ অধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক সিরাজ খান, নাগরিক সমাজের সদস্য আরিফ বাবু, অগ্রণী ক্লাবের সদস্য সচিব রিয়াজুল হক, স্থানীয় বাসিন্দা সেকান্দার আলী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ অভি। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম শেখ এবং অগ্রণী ক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ মন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

পিরোজপুরে পানি সংকট নিরসনের দাবিতে পৌরবাসীর অবস্থান কর্মসূচি

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :