ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন

হাসান মামুনঃ

পিরোজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে এ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

পার্কটির সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়নে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ২৫ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছরের এ প্রকল্প বাস্তবায়ন করছে পিরোজপুর জেলা পরিষদ। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান ট্রেডার্সের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম।

সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হলে পার্কটির পরিবেশ আরও আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব হবে বলে আশা করা হচ্ছে। ডিসি পার্কটি পিরোজপুর শহরের অন্যতম পরিচিত বিনোদনকেন্দ্র এবং জেলার একটি ঐতিহ্যবাহী পার্ক হিসেবে পরিচিত। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

error: Content is protected !!

পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন

আপডেট টাইম : ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :