ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রেস ব্রিফিং

হাসান মামুনঃ

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ ২০২৬ উপলক্ষে “প্রযুক্তি সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন, অধিকার, ন্যায় ও কর্মের সমন্বয়ে গড়ে উঠুক ডিজিটাল নিরাপদ বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ ব্রিফিংয়ের আয়োজন করে গণউন্নয়ন সমিতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জিয়াউল আহসান। এ সময় বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুরের সভাপতি খায়রুন নাহার রুবী, প্রেস ক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম, জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট মাহামুদ হোসেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু এবং গণউন্নয়ন সমিতির কো-অর্ডিনেটর মো. রিয়াজুল হক রেজাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অনলাইন হয়রানি, সাইবার বুলিং ও ভুয়া তথ্য ছড়ানোর মতো জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকিও বাড়ছে। তাই নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার অত্যন্ত জরুরি। তারা বলেন, অধিকার, ন্যায়বিচার ও কার্যকর উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ ও সমতাভিত্তিক ডিজিটাল সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে নারী-পুরুষ সবাই সমান মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে প্রযুক্তি ব্যবহার করতে পারবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রেস ব্রিফিং

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর :