ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বিদায় ও অভিষেক সভা

হাসান মামুন:

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বিদায়ী কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা এবং নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে শহরের পুরাতন জেলখানা রোডস্থ জেলা অবসর ভবনে সমিতির জেলা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৩–২৫ মেয়াদের বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং ২০২৬–২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি প্রফেসর আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। নবনির্বাচিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের আজীবন সদস্য মো. মোকছেদ আলী খান।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. মহিউদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ মো. তৈয়ব আলী হাওলাদার, প্রাক্তন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মনোয়ার হোসেন এবং সদস্য মুজাহিদুল সেলিমসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের শেষে বিদায়ী ও নবনির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী কমিটির সদস্যদের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয় এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের কল্যাণে কাজ করা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ হয়নি, প্রতিদিন সাড়ে ৩ হাজার দর্শনার্থী সামলাতে হিমশিম খাচ্ছে জুলাই জাদুঘর

error: Content is protected !!

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বিদায় ও অভিষেক সভা

আপডেট টাইম : ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :