দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
২৭৪
বার পঠিত
পার্বতীপুরে আগাম জাতের ধান কাটা ও মাড়াই শুরু
আমজাদ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে আগাম জাতের ধান কাটাই ও মাড়াই শুরু হয়েছে। কার্তিকের মাঝামাঝিতে এই ধান ঘরে তুলতে পারায় এই ধান চাষ এই অঞ্চলে দিন-দিন জনপ্রিয় হয়ে উঠছে।আগাম জাতের এই ধান কাটার পর একই জমিতে আলু,পিয়াজ,সরিষা সহ অন্যান্য ফসল ফলিয়েও লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। কথা হয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হোসাইনের সাথে।তিনি জানান,আবহাওয়া অনুকুলে থাকায় কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ।এবার আমন মৌসুমে পার্বতীপুরে ২৮৮৮২ হেক্টর জমিতে আগাম জাতের এই ধান রোপন করা হয়েছে।ইতিমধ্যে আগাম রোপা আমন জাতের ব্রি-৮৭,১৭ ও হাইব্রিড জাতের ধান কর্তন শুরু হয়েছে।ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। আরও পড়ুনঃ পুলিশের সামনে সালথায় বিএনপির আনন্দ মিছিলের চাঁদাবাজি মামলার প্রধান আসামি !
আমজাদ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে আগাম জাতের ধান কাটাই ও মাড়াই শুরু হয়েছে। কার্তিকের মাঝামাঝিতে এই ধান ঘরে তুলতে পারায় এই ধান চাষ এই অঞ্চলে দিন-দিন জনপ্রিয় হয়ে উঠছে।আগাম জাতের এই ধান কাটার পর একই জমিতে আলু,পিয়াজ,সরিষা সহ অন্যান্য ফসল ফলিয়েও লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা।
কথা হয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হোসাইনের সাথে।তিনি জানান,আবহাওয়া অনুকুলে থাকায় কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ।এবার আমন মৌসুমে পার্বতীপুরে ২৮৮৮২ হেক্টর জমিতে আগাম জাতের এই ধান রোপন করা হয়েছে।ইতিমধ্যে আগাম রোপা আমন জাতের ব্রি-৮৭,১৭ ও হাইব্রিড জাতের ধান কর্তন শুরু হয়েছে।ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।