ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র ফের উৎপাদনে যাচ্ছে বিকেলে

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান বলেন,‘ইতোমধ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। বিকেল চারটায় বিদ্যুৎ উৎপাদন শুরু করে আমরা জাতীয় গ্রীডে যুক্ত করব।’

কয়লা সংকটে ২০ দিন বন্ধ থাকার পর দেশের বৃহত্তম পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র রোববার বিকেল ৪টায় আবার চালু হচ্ছে।তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আপাতত দুটি ইউনিটের একটি চালু করা হবে। অপরটিও দুই-তিনদিনের মধ্যে চালু করা যাবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ হাজার টন কয়লাবাহী জাহাজ অ্যাথেনা গত বৃহস্পতিবার রাতে পায়রা সমুদ্র বন্দরে নোঙ্গর করে। পরের দিন শুক্রবার বিকেল ৩টা থেকে লাইটার জাহাজের মাধ্যমে অ্যাথেনা মাদার ভেসেল থেকে কয়লা আনা হয় তাপবিদ্যুৎকেন্দ্রের মূল জেটিতে।

‘এরপর শনিবার রাত আড়াইটায় মাদার ভেসেল অ্যাথেনা সরাসরি তাপবিদ্যুৎকেন্দ্রের মূল জেটিতে ভিড়ে। আধা ঘণ্টা পর রাত ৩টা থেকে সরাসরি কয়লা খালাস কার্যক্রম শুরু হয়। বিরতিহীনভাবে সেই কয়লা খালাস কার্যক্রম এখনও চলছে। যা শেষ হতে আরও কয়েক ঘণ্টা লাগবে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। বিকেল চারটায় বিদ্যুৎ উৎপাদন শুরু করে আমরা জাতীয় গ্রীডে যুক্ত করব।’

ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় এর আগে গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চাহিদার চেয়ে বেশি ফল আমদানি, তবু দাম নাগালের বাইরে

error: Content is protected !!

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র ফের উৎপাদনে যাচ্ছে বিকেলে

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :