ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাবনা-২ আসনের সাবেক সাংসদ আরজুর নির্বাচনী শোডাউন

ধীরে ধীরে এগিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীরা তাদের অবস্থান ও প্রার্থীতা জানান দিতে নানা কর্মসূচী, সভা, সমাবেশ করছেন। অনেকে গাড়ির বহর নিয়ে এলাকায় নির্বাচনী শোডাউন দিচ্ছেন।

তারই ধারাবাহিকতায় পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজু পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন ও গণসংযোগ করেছেন।

সোমবার (২৭ নভেম্বর) সকাল দশটায় তিনি ঢাকা থেকে ফেরীযোগে পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ঘাটে এসে পৌঁছান। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। সেখানে গণসংযোগ ও মতবিনিময় করে মোটরসাইকেল বহর নিয়ে বাঁধেরহাট, কাজিরবাজার, নগরবাড়ী, বওলাখোলা, নাটিয়াবাড়ি, কাশিনাথপুর, দুলাই, গোপসিলন্দাসহ সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে গণসংযোগ এবং মতবিনিময় করেন।

সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য থাকাকালে এ এলাকার মানুষের সেবা করেছি অনেকদিন। এলাকার উন্নয়নে কাজ করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমার দল বাংলাদেশ আওয়ামীলীগ সংসদ সদস্য হিসেবে আমাকে দলীয় মনোনয়ন দিলে অবশ্যই নির্বাচন করে এ অঞ্চলের মানুষের আবারও সেবা করতে চাই। এলাকার মানুষ ও সরকারের সার্বিক উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখতে চাই।

তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা চাই, দলীয় মনোনয়ন চাই। নির্বাচিত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগ ও দলীয় প্রধান শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সম্পৃক্ত থাকতে চাই। দলীয় মনোনয়ন না পেলেও, প্রাণের সংগঠন আওয়ামীলীগের পাশে আছি, থাকবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

পাবনা-২ আসনের সাবেক সাংসদ আরজুর নির্বাচনী শোডাউন

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :