ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাংলাদেশ ছাত্রলীগ

পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বহিষ্কার, কমিটি বিলুপ্ত

পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ ও সাধারণ সম্পাদক আরমান হোসেনকে বহিষ্কার এবং উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পাবনা সদর পৌরসভা নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করায় পাবনা সদর উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান শেখ এবং সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল এবং একই সাথে পাবনা সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

তবে, এ বহিষ্কারাদেশে কোন দুঃখ নেই বলে মন্তব্য করেছেন সদর উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাধারন সম্পাদক আরমান হোসেন।

তিনি বলেন, অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করার আদর্শ নিয়ে ছাত্রলীগের রাজনীতি শুরু করেছিলাম। হাইব্রীড টাকাওয়ালা ও স্বাধীনতাবিরোধীদের কাছে এখন পাবনার রাজনীতি জিম্মি হয়ে পড়েছে। টাকার বিনিময়ে আদর্শ না বিকিয়ে, ত্যাগী ও আদর্শবান আওয়ামীলীগের পক্ষে থাকায় আামাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

বাংলাদেশ ছাত্রলীগ

পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বহিষ্কার, কমিটি বিলুপ্ত

আপডেট টাইম : ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার,পাবনা প্রতিনিধিঃ :