ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গ্রেপ্তার

নাশকতার অপচেষ্টায় দায়ের করা বিস্ফোরক মামলায় পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনার সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, বুধবার রাত আটটার দিকে পাবনা পৌর শহরের মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ২০ নভেম্বর বিকেলে পাবনা শহরের খেয়াঘাট এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি পুলিশের। পরদিন নাশকতা সৃষ্টির অপচেষ্টার অভিয়োগে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৭ জনের নাম উল্লেখসহ ১৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, সেদিনের ককটেল বিস্ফোরণের অভিযোগ ‘মিথ্যা ও সাজানো’। আর সেই মিথ্যা মামলায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। মুলত ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে যাতে নেতাকর্মী অংশ নিতে না পারে সেজন্য এ মামলা করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :