ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাবনা৷ চাটমোহরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন কিশোরীর মৃত্যু

শুভাশীষ ভট্টাচার্য্য তুষারঃ

পাাবনার চাটমোহরে ট্রেনের নিচে পড়ে বন্যা খাতুন (১৭) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরী নিহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) দুপুর সাড়ে ১ টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের চাটমোহর স্টেশনের কাছে জগতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই কিশোরী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথূলী গ্রামের মৃত আরজান আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় বন্যা খাতুন। এরপর থেকে তার কোনো খোঁজ ছিল না। দুপুর সাড়ে ১টার দিকে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটী এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর স্টেশন অতিক্রম করে জগতলা এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে বন্যার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

তবে প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম নামের স্থানীয় এক ব্যবসায়ী জানান, জঙ্গলের ভেতর থেকে হঠাৎ ওই কিশোরী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এমন বীভৎস ঘটনা দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়।

এ ব্যাপারে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন জানান, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

error: Content is protected !!

পাবনা৷ চাটমোহরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন কিশোরীর মৃত্যু

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, জেলা প্রতিনিধি পাবনা :