ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাবনায় রনি শেখ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

পাবনায় রনি শেখ হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকাল এগারোটায় পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে এ দাবি জানান নিহতের স্বজন ও এলাকাবাসী।

এর আগে একটি বিক্ষোভ মিছিল রাধানগর থেকে বের হয়ে শহরের প্রধান  সড়ক প্রদক্ষিন করে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ১০ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মাজিদুল ইসলাম কালু, নিহতের মা জাহানারা পারভীন, নিহতের বড় ভাই জাহিদ হাসান রানা সহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রনিকে নৃশংসভাবে হত্যা করেছে। রনি হত্যাকান্ডের ঘটনায় নির্দেশদাতা ও এর আশ্রয় প্রশয়দাতাদের চিহ্নিত করে কঠিন শাস্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিও জানান বক্তারা।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে শহরের রাধানগর ডিগ্রি কলেজ বটতলা মোড়ে রনি শেখকে কুপিয়ে হত্যা করে মিরাজুল ও তার সহযোগিরা। এ ঘটনায় মামলার পর পুলিশ প্রধান আসামী মিরাজুলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাবনায় রনি শেখ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :