ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাবনায় বালি চাপায় শিশু নিখোঁজ

 পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলা গ্রামে পুকুর ভরাটের সময় বালির নিচে চাপা পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির নাম আসাদুল্লাহ (৮)। সে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের আজম আলীর ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, সোমবার সকাল দশটার দিকে পেঁচাকোলা গ্রামে বাড়ির পাশে এক বন্ধুকে সাথে নিয়ে একটি পুকুর ভরাট কাজ দেখছিল আসাদুল্লাহ। হঠাৎ পা পিছলে আসাদ গর্তে পড়ে যায়। এ সময় ড্রেজারে তোলা বালির নিচে চাপা পড়ে নিখোঁজ হয়।

এলাকাবাসী খোঁজ করেও শিশুটিকে না পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর খান ও পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করেছে। বালি তোলা ড্রেজারটি জব্দ করা হয়েছে। সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

স্থানীয়দের অভিযোগ, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজর আলীর নের্তৃত্বে একটি চক্র নদী থেকে অবৈধ বালি উত্তোলন করে। কোন নিরপত্তা ব্যবস্থা ছাড়াই বালি উত্তোলন করে আসছে। এতে পরিবেশের বিপর্যয়ের পাশাপাশি প্রায়ই দূর্ঘটনা ঘটে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুর আলী বলেন, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান করা হয়। অনেক সময় প্রশাসনের চোখ এড়িয়ে তারা বালু তোলে। অভিযুক্ত বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাবনায় বালি চাপায় শিশু নিখোঁজ

আপডেট টাইম : ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :