ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাবনায় নৌকা প্রার্থীর তিন সমর্থককে কুপিয়ে জখম

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকের তিন সমর্থককে কুপিয়ে জখম করেছে স্বতন্ত্র প্রার্থী সমর্থকরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একদন্ত বাজারে এ ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একদন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা নিয়ে  স্বতন্ত্র প্রার্থী লিয়াকত হোসেন আলাল সমর্থকরা নৌকা প্রতিকের মহসিন আলী মোল্লার সমর্থকদের উপর অর্তকিত হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হয়।
আহতরা হলেন, রফিকুল ইসলাম, রকিবুল ও শরিফ হোসেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

এ বিষয়ে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মহসিন আলী মোল্লা বলেন, আমার সমর্থকরা একদন্ত বাজারে প্রচারনা চালাতে গেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেন আলাল সমর্থকেরা অর্তকিত হামলা চালায়। এ সময় আমার তিন কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

স্বতন্ত্র প্রার্থী লিয়াকত হোসেন আলাল অভিযোগ অস্বীকার করে বলেন, নৌকা প্রতিকের সমর্থকেরা আমার অফিসে হামলা করলে আমার সমর্থকেরা প্রতিহত করেছে মাত্র। আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক না।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাবনায় নৌকা প্রার্থীর তিন সমর্থককে কুপিয়ে জখম

আপডেট টাইম : ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :