ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাবনায় আলাদা সড়ক দূর্ঘটনায় নিহত ৩

-ছবিঃ প্রতীকী।

পাবনা সদর উপজেলায় আলাদা সড়ক দূর্ঘটনায় এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। রোববার (০৯ জানুয়ারি) সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে দু’টি আলাদা স্থানে দূর্ঘটনা ঘটে।
সদর উপজেলার আতাইকুলায় ট্রাকের ধাক্কায় ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়। আহত হয় অপর একজন। এছাড়া একই উপজেলার জোতআদম এলাকায় করিমনের সাথে সংঘর্ষে নিহত হয় এক শিক্ষার্থী।
নিহতরা হলেন, সদর উপজেলার পুটিগাড়া গ্রামের মৃত তারন আলী বিশ্বাসের ছেলে ভ্যানচালক রবিউল ইসলাম বিশ্বাস (৬৫), একইগ্রামের কফিল উদ্দিনের ছেলে আব্দুল মোমিন (৪৫) ও শ্রীকৃষ্টপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৮)।
মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে ভ্যানযোগে দু’জন যাত্রী ধান ভাঙানোর জন্য মিলের দিকে যাচ্ছিলেন। তেলকুপি নামক স্থানে রাস্তার মাঝে হঠাৎ ভ্যানটি ভেঙে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রবিউল মারা যায়। আহত অপর দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে মোমনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও পাবনা দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ ও ট্রাকটি আটক করে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
অপরদিকে, সকাল সাতটার দিকে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের জোতআদম এলাকায় শ্যালোইঞ্জিনচালিত করিমনের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়।
শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে টেবুনিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীতমুখী করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পাশ করেছেন সাজ্জাদ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাবনায় আলাদা সড়ক দূর্ঘটনায় নিহত ৩

আপডেট টাইম : ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :