ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাবনায় আগুনে পুড়লো বৃদ্ধার সম্বল

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বাংলাবাজার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে আগুনে পুড়ে গেছে এক বৃদ্ধার বসতবাড়ি। সেইসাথে পুড়েছে ওই বৃদ্ধার সহায় সম্বল। কোনোকিছুই রক্ষা করা যায়নি আগুনের হাত থেকে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ বৃদ্ধা ওই গ্রামের মৃত বারেক রহমানের স্ত্রী ফরিদা বেগম বলেন, তার একটি বসতঘরের দু’টি কক্ষ। বাড়িতে একাই থাকেন। সম্প্রতি তার মেয়ে বেড়াতে এসেছে। ফরিদা বেগমের মা অসুস্থ্য হওয়ায় মেয়েকে নিয়ে তাকে দেখতে যান তিনি। সোমবার রাতে সেখানেই থেকে যান। এর মাঝেই বাড়িতে কেউ না থাকায় ফরিদা বেগমের ঘরে ভোররাত সাড়ে চারটার দিকে হঠাৎ করেই আগুন লাগে। টের পেয়ে প্রতিবেশিরা আগুন নেভায়। ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও তারা আসার আগেই আগুন নেভাতে সক্ষম হয় স্থানীয়রা। ক্ষতিগ্রস্থ

ফরিদা বেগম বলেন, প্রতিবেশিরা জানানোর পর বাড়ি ফিরে দেখেন কোনোকিছুই আর অবশিষ্ট নেই। আগুনে ঘর ও ঘরের ভেতরে থাকা নগদ টাকা, কাপড়চোপড়, আসবাবপত্র, খাদ্যদ্রব্যসহ সবকিছুই পুড়ে গেছে। এতে আনুমানিক ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তার। তবে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। প্রাথমিকভাবে ধারণা, কেউ শত্রুতাবশত: আগুন লাগিয়ে দিতে পারে।

এ বিষয়ে দোগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হাসান বলেন, ঘটনাটি আমি শুনেছি। খুবই কষ্টদায়ক ঘটনা। ইউনিয়ন পরিষদ ও আমার ব্যক্তিগত তরফ থেকে ক্ষতিগ্রস্থ বৃদ্ধাকে সহযোগিতা করার চেষ্টা করবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাবনায় আগুনে পুড়লো বৃদ্ধার সম্বল

আপডেট টাইম : ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :