ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

২ লক্ষ টাকা জরিমানা 

পাবনায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ তৈরীর কারখানায় অভিযান 

পাবনা শহরের কৃঞ্চপুরে সোমবার দুপুরে অভিযান চালিয়ে একটি অবৈধ যৌন উত্তেজক সিরাপ তৈরীর কারখানার সন্ধান পেয়েছেন গোয়েন্দা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, লজেন্স এবং এসব তৈরীর উপকরণ জব্দ করা হয়।

পাবনা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান জানান, শহরের কৃঞ্চপুরে মৃত আক্কাস আলীর ছেলে ইমরুল কায়েস (৪০) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কারখানা স্থাপন করে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও লজেন্স তৈরী করছিলেন। এসব অবৈধ যৌন উত্তেজক সিরাপ পাবনা শহরসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে গোয়েন্দা পুলিশের একটি টিম সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইমরুর কায়েস এর ওই কারখানায় অভিযান চালায়। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, লজেন্স এবং এসব তৈরীর উপকরণ জব্দ এবং কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৫ দিনের সশ্রম কারাদন্ড এবং জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত কারখানাটি সিলগালা করে দেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম। এসময় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং সদর থানার ওসি নাসিম আহম্মদ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, জেলা পুলিশের উদ্যোগে শহরকে সব ধরণের মাদক, অপরাধ ও সন্ত্রাসমুক্ত করার কর্মসুচির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে মারকাযুল কুরআন মহিলা মাদ্রাসার হিফজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

error: Content is protected !!

২ লক্ষ টাকা জরিমানা 

পাবনায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ তৈরীর কারখানায় অভিযান 

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :