ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাবনায় অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে আটক -১৯

ছবি- প্রতীকী।

পাবনার সুজানগরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ট্রলারও জব্দ করা হয়েছে। শনিবার (১৩ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, পাবনা সদর উপজেলার শেষ সীমানা ও সুজানগর উপজেলার সীমান্তবর্তী এলাকা হাজার বিঘার চর নামক এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালি উত্তোলন করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গোপনে সংবাদের ভিত্তিতে শনিবার  দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সম্পূর্ণ অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ১৯ জনকে আটক করা হয়। তাদের অধিকাংশের বাড়ি পাবনা সদর উপজেলার বিভিন্ন গ্রামে। তিনি আরো জানান, যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ হয়নি, প্রতিদিন সাড়ে ৩ হাজার দর্শনার্থী সামলাতে হিমশিম খাচ্ছে জুলাই জাদুঘর

error: Content is protected !!

পাবনায় অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে আটক -১৯

আপডেট টাইম : ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :