ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাবনায় অপসোনিন ফার্মার ডিপোতে আগুন; ৬ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

ছবি- প্রতীকী।

পাবনা শহরে অপসোনিন ফার্মার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রাথমিকভাবে আনুমানিক ৬ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (০৯ মার্চ) বিকেল চারটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, পাবনা শহরের আতাইকুলা রোডের শালগাড়িয়া এলাকায় অবস্থিত অপসোনিন ফার্মার ডিপোতে বিকেল চারটার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর ৫টি ইউনিট এলাকাবাসীর সহায়তায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অপসোনিন ফার্মা পাবনার ডিপো ইনচার্জ সৈয়দ আবু ওয়াহিদ জানান, বিকেল চারটার দিকে হঠাৎ করেই আগুন লাগে। আমরা তাৎক্ষনিকভাবে অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে আগুনে নেভানোর চেষ্টা করি। সেইসাথে ফায়ার সার্ভিস ও পুলিশকে জানাই। অপসোনিন ফার্মা, অপসো স্যালাইন ও অপসোনিন এগ্রোর মালামাল এই ডিপোতে মজুদ ছিল।  এখান থেকে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ও বগুড়ায় ঔষধ সামগ্রী বিপনন করা হয়।

প্রাথমিকভাবে আমরা ৬ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছি। পাবনা দমকল বাহিনীর সহকারি পরিচালক মোঃ দুলাল মিয়া জানান, আমরা খবর পাবার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পাবনা ও আটঘরিয়ার মোট ৫টি ইউনিট মিলে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ভেতরে দাহ্য পদার্থ কিছু থাকতে পারে। অগ্নিকান্ডের সুত্রপাতের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, খবর পেয়ে আমি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলেই উপস্থিত হয়ে স্থানীয় উৎসুক জনতাকে সরিয়ে দেই। যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। সেইসাথে দমকল বাহিনীকে সহযোগিতা করি। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ডিপোর ভেতরে ওয়েল্ডিং চলছিল। সেখান থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

পাবনায় অপসোনিন ফার্মার ডিপোতে আগুন; ৬ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

আপডেট টাইম : ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :