ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাবনার সুজানগরে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি ফিরোজ কবির

পাবনার সুজানগরের হাসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন এবং হোগলাডাঙ্গী থেকে  পদ্মা নদী পর্যন্ত নির্মাণাধীন রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির এ দু’টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী ও আনোয়ার হোসেন আয়নাল।

উপজেলা প্রকৌশল বিভাগ জানায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে হাসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ এবং এক কোটি ৯ লাখ ২৯ হাজার ৭৮৫ টাকা ব্যয়ে হোগলাডাঙ্গী থেকে পদ্মা নদী পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজ হচ্ছে।

এছাড়াও একইদিন এমপি ফিরোজ কবির সুজানগর উপজেলার বশে কয়েকটি নির্মাণাধীন রাস্তা নির্মাণকাজ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় সাংসদ আহমেদ ফিরোজ কবির সাংবাদিকদের বলেন, প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকার চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হচ্ছে। শিক্ষার সুন্দর পরিবেশ দিতে স্কুলভবন নতুন করে তৈরী করা হচ্ছে।

আমি এ এলাকার উন্নয়নের জন্য যা যা প্রয়োজন করার চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে বেশকিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে। বাঁকী কাজ গুলো অতি দ্রুত করার চেষ্ট করছি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাবনার সুজানগরে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি ফিরোজ কবির

আপডেট টাইম : ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :