ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাবনার চাটমোহরে স্বর্নের কারিগরকে শ্বাসরোধ করে হত্যা

পাবনার চাটমোহরে মহরম হোসেন (২৭) নামের এক স্বর্নের কারিগরকে শ্বাসরোধে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার (৩০ ডিসেম্বর) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মহরম উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহরম হোসেন ছাইকোলা চৌরাস্তা মোড়ে আমজাদ হোসেনের স্বর্নের দোকানে কারিগর হিসেবে কাজ করতেন এবং প্রতিদিন রাতে দোকানেই ঘুমাতেন। বৃহস্পতিবার সকালে তিনি ঘুম থেকে না ওঠায় স্থানীয় লোকজন ডাকাডাকি শুরু করে। তারপরও কোনো সাড়া শব্দ না পেয়ে দোকানের শাটার খুলে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজিব শাহরীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও গলায় মাপলার পেঁচানো ছিল। এতে প্রাথমিক ধারণা, দূর্বৃত্তরা মহরমকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। দোকানে সোনা-রুপার গহনা সহ মালামাল পাওয়া যায়নি। কি পরিমাণ মালামাল ছিল তা দোকান মালিকের সাথে কথা বলে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

পাবনার চাটমোহরে স্বর্নের কারিগরকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট টাইম : ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :