ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

-ছবিঃ প্রতীকী।

পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাতটার দিকে উপজেলার রুপপুর-পাবনা আঞ্চলিক সড়কের আওতাপাড়া পশ্চিমপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোভ্যান চালক  ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে মুনসুর আলী খাঁ (৩৫), ভ্যানের যাত্রী একই উপজেলার আওতাপাড়া গ্রামের সোবাহান শাহ’র ছেলে সাইফুল শাহ (৫৫) এবং মোটরসাইকেল চালক পাবনা পৌর সদরের ছাতিয়ানী মধ্যপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে আসিফ হোসেন (৩০)।

ঈশ্বরদী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে রুপপুর থেকে যাচ্ছিল ব্যাটারীচালিত অটোভ্যান ও মোটরসাইকেল। আর রুপপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল একটি ট্রাক। আওতাপাড়া নামক এলাকার একটি মোড়ে পৌঁছামাত্র মোটরসাইকেল ও অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ব্যাটারীচালিত ভ্যানের চালক ও যাত্রী মারা যায়। গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে  ঈশ্বরদী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত ট্রাক, ভ্যান, মোটরসাইকেল জব্দ করে। এ সময় ওই সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে ট্রাক, ভ্যান ও মোটরসাইকেল সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

আপডেট টাইম : ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :