ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাবনার ঈশ্বরদীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে শাকিল আহমেদ (৩২) নামের এক কাপড় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) দিবাগত রাত ১২ টার দিকে পৌর এলাকার সরকারি কলেজের সামনে রূপনগরের (মাহাতাব কলোনী) ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শাকিল উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুরের দুবলিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ও ঈশ্বরদী বাজারের কাপড় ব্যবসায়ী।
রহস্যজনক এই মৃত্যুকে পরিবারের লোকজন, প্রতিবেশীদের হত্যাকান্ড বলে দাবী করেছেন। আর এই হত্যায় সন্দেহের তীর স্ত্রীর দিকেই করা হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী মীম খাতুনকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের মামা মুলাডুলির ইউপি মেম্বার তারা মালিথা জানান, প্রতিরাজপুর গ্রামের নিজের বাড়ি ছেড়ে শাকিল প্রায় দশ দিন আগে শহরের কলেজ রোডের সামনে একটি বাড়িতে দোতলা ফ্ল্যাট ভাড়া নিয়ে স্ত্রীকে সাথে করে থাকতেন। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ভাগিনা শাকিলের ফোন থেকে স্ত্রী ফোন করে আমাকে জানায়, শাকিল কি যেন খেয়েছে কথা বলছে না। এসময় মেম্বর দ্রুত বাড়িওয়ালার সহযোগিতা নিয়ে পাশের হাসপাতালে নেয়ার জন্য অনুরোধ করেন।
তিনি আরো জানান, আমি দুরে থাকায় ওই এলাকার আত্মীয়-স্বজনকে ঘটনা জানালে তারা ঘটনাস্থলে এসে দেখতে পান স্ত্রী মীম মৃত শাকিলকে সামনে নিয়ে বসে রয়েছেন। এসময় উপস্থিত লোকজন শাকিলের মৃত্যুর কারণ জানতে চাইলে স্ত্রী মীম বলে ৪-৫ জন এসে শ্বাসরোধ করে হত্যা করে চলে গেছে। সে বাঁধা দিলে তাকেও লাথি মেরেছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বলেন,  স্ত্রী মীমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ঘটনা সম্পর্কে এখনই কোন কিছু বলা সম্ভব নয়। তদন্ত চলছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রহস্যজনক এ হত্যার ঘটনার পরেই গোয়েন্দা পুলিশের ফরেনসিক টিম মরদেহ ও ঘটনাস্থল পরীক্ষা এবং ঘটনার তদন্ত করছে। হত্যাকান্ডের বিষয়টি এখনো জানা যায়নি। তদন্ত টিমের রিপোর্ট পেলে বিস্তারিত জানাতে পারব বলে জানা ওসি আসাদুজ্জামান।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ

error: Content is protected !!

পাবনার ঈশ্বরদীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :