ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাবনার ঈশ্বরদীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

-ছবিঃ প্রতীকী।

পাবনার ঈশ্বরদীতে গলা কেটে আনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার (৩১ মার্চ) দিনের বেলায় কোনো এক সময় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা ঈশ্বরদী পৌর সদরের চারা বটতলা স্কুলপাড়া মহল্লার হাবিবুর রহমানের স্ত্রী ।সন্ধ্যা সাতটার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, আনোয়ারা বেগমের তিন ছেলে ও দুই মেয়ে চাকুরী ও ব্যবসার সুবাদে ঢাকায় বসবাস করেন। বাড়িতে ওই বৃদ্ধা একাই থাকতেন। তার স্বামী প্যারালাইজড হয়ে দীর্ঘদিন ঘরে শয্যাশায়ী। বৃদ্ধার এক ছেলে বুধবার সকালে থেকে তার মায়ের সাথে কথা বলার জন্য ফোন করে সাড়া পাচ্ছিলেন না।

পরে তার এক বন্ধুকে বাড়িতে খোঁজ নিতে বলে। সেই বন্ধু সন্ধ্যার পর ওই বাড়িতে গিয়ে দরজা তালাবদ্ধ পেয়ে জানালা দিয়ে ভেতরে উঁকি দিয়ে দেখেন বৃদ্ধার রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ওসি আরো জানান, বুধবার দিনের বেলার কোনো এক সময় দুর্বৃত্তরা বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে তাৎক্ষনিকভাবে সেটি জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

পাবনার ঈশ্বরদীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

আপডেট টাইম : ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :