ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাবনার ঈশ্বরদীতে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ৬

ইসমাইল হোসেন বাবুঃ

পাবনার ঈশ্বরদীর সাড়াঘাটে অস্ত্র মহড়া দেওয়ার আলোচিত ঘটনার প্রেক্ষিতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টায় ঈশ্বরদী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) প্রণব কুমার।

তিনি জানান, গত বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ঈশ্বরদী উপজেলার সাড়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কয়েকদিন ধরে বালু মহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরদীর সাড়াঘাট এলাকায় উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছিল। গত ৫ জুন একদল সন্ত্রাসী প্রকাশ্যে ভারী অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং গত কয়েকদিনে গুলিবিদ্ধ হন অন্তত ৬ জন।

এসব ঘটনার প্রেক্ষিতে ঈশ্বরদী থানায় মামলা দায়ের হলে এবং অস্ত্র মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, একটি রিভলবার এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে পাঁচটি বালুবাহী ট্রলার ও একটি বালুকাটার এক্সকাভেটর মেশিনও জব্দ করা হয়েছে।

এএসপি প্রণব কুমার বলেন, দীর্ঘদিন ধরে সাড়াঘাট এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। গত ২২ মে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হন। এরপর ৫ জুন ইসলামপাড়া ঘাটে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় বুধবার দিনব্যাপী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় নদীপথে চলাচলকারী বালুবোঝাই বাল্কহেডগুলো সন্দেহ হলে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

পাবনার ঈশ্বরদীতে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ৬

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :