ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাবনার আতাইকুলায়  স্কুলছাত্র খুন

পাবনা সাঁথিয়া উপজেলার আতাইকুলায় কৌশিক হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কৌশিক উপজেলার আতাইকুলা থানার গাঙ্গোহাটি গ্রামের হারুন প্রধানের ছেলে। সে মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।

নিহত কৌশিকের মা জাহানারা খাতুন বলেন, সকালে তার ছেলে কৌশিক বাড়ি থেকে বের হয়ে সারাদিন আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সন্ধ্যার পরে স্থানীয় মেহগনি বাগানের মধ্যে একজনের মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি কৌশিকের বলে শনাক্ত করেন।

খবর পেয়ে পাবনা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার ও আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু কারা, কি কারনে, কিভাবে তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাবনার আতাইকুলায়  স্কুলছাত্র খুন

আপডেট টাইম : ১২:২১ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :