ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাবনায় অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক, জব্দ ৬টি স্মার্টফোন

শুভাশীষ ভট্টাচার্য্য তুষারঃ

পাবনার আটঘরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার (১৯ মে) রাতে আটঘরিয়া থানাধীন দেবোত্তর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। আজ বুধবার (২০ মে) এক প্রেস রিলিজে এতথ্য জানায় জেলা পুলিশ।

আটককৃতরা হলো, আটঘরিয়া উপজেলার কন্দর্পপুর গ্রামের মোঃ আবুল হাসেমের ছেলে মোঃ শরীফুল ইসলাম সাগর (২২), চক ধলেশ্বর গ্রামের মোঃ গোলাম সোরয়ারের ছেলে মোঃ সোহানুর রহমান শাকিব (২২), কন্দর্পপুর গ্রামের মোঃ জালাল হোসেনের ছেলে মোঃ শান্ত হোসেন (২৫), দেবত্তর গ্রামের মৃত এমদাদ হোসেন মোল্লার ছেলে মোঃ আসাদুল ইসলাম (৩২) ও হাপানিয়া গ্রামের আল হাজ মোঃ ইসকান্দার আলী প্রমানিকের ছেলে মোঃ শরীফুল ইসলাম (৩৬)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবোত্তর বাজার এলাকায় অভিযান চালালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই ৫ জনকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে জব্দ হওয়া মোবাইল ফোনগুলো পরীক্ষা করে Linebet, 1XBET, CK44, 777Jaya, Melbet, NAGAD88 এবং KriKya11-সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটে সক্রিয় আইডি এবং বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য-উপাত্ত পাওয়া গেছে।

এব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রাশিদুল ইসলাম জানান, আটককৃতরা পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দীর্ঘদিন ধরে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। তারা এলাকায় জুয়ার আইডি খুলে দেওয়া এবং বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

পাবনায় অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক, জব্দ ৬টি স্মার্টফোন

আপডেট টাইম : ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :