ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাঠক বৃদ্ধির লক্ষ্যে তরুণ সংঘ ও পাঠাগারে সভা অনুষ্ঠিত

-পাংশার বাহাদুরপুরে তরুণ সংঘ ও পাঠাগারে পাঠক বৃদ্ধির কার্যক্রম নিয়ে শুক্রবার সন্ধ্যায় সভা অনুষ্ঠিত হয়।

পাঠক বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুরস্থ তরুণ সংঘ ও পাঠাগারে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ সংঘ ও পাঠাগারের পাঠক বৃদ্ধি উপকমিটির আহবায়ক ও ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসুর সভাপতিত্বে সভায় পাঠাগারের সভাপতি মো. আসাদুজ্জামান, পাঠক বৃদ্ধি উপকমিটির সদস্য সচিব মো. ইউনুস আলী, সদস্য আজিজুর রহমান, আব্দুস সামাদ খান, মিজানুর রহমান পিন্টু, কাজী আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, অজয় কুমার ভদ্র, কবি শেখ মুন্নু (বাংলাভাষী) প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় পাঠাগারে পাঠক বৃদ্ধির লক্ষ্যে গত ৩০ জানুয়ারি বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়, ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজ ও পন্ডিত আবুল হোসেন কলেজে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভার কার্যক্রম এবং আগামী ১৯ ফেব্রুয়ারি পাঠাগারে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সেমিনার বাস্তবায়নে বিস্তারিত আলোচনা করা হয়।

অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু বলেন, গত ১৭ জানুয়ারি বাহাদুরপুর তরুণ সংঘ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা পাঠাগারে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে মতবিনিময় করেন। শিক্ষক, ছাত্র-ছাত্রী ও তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির গুরুত্বারোপ করেন তিনি। ওইদিন শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে বই পড়ার উদ্বুদ্ধকরণে সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা নিজে একটি উপকমিটি গঠন করে সার্বিক কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট উপকমিটির কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১৯৫৪ সালে এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আবু হেনার নেতৃত্বে তরুণ সংঘ ও পাঠাগার প্রতিষ্ঠিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

পাঠক বৃদ্ধির লক্ষ্যে তরুণ সংঘ ও পাঠাগারে সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :