ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাগলাপীরের ‘ঢাকা বিরিয়ানি হাউজ’-এ বাসি খাবার রাখায় ৫ হাজার টাকা জরিমানা

নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ, জনস্বাস্থ্যের ঝুঁকিতে ভোক্তারা

মোঃ নাঈম ইসলামঃ

রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকার অন্যতম পরিচিত রেস্টুরেন্ট ‘ঢাকা বিরিয়ানি হাউজ’-এ বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ বিকেল ৩টায় এ অভিযান পরিচালনা করেন রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। অভিযানে তাকে সহযোগিতা করেন রংপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম ও থানার একটি পুলিশ দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্থানীয়দের অভিযোগ ছিল—রেস্টুরেন্টটি মানহীন, বাসি ও পুরনো খাবার পুনরায় গরম করে পরিবেশন করছে। অভিযানকালে রেস্টুরেন্টটির ফ্রিজ থেকে আগের দিনের রান্না করা বিরিয়ানি ও মাংস পাওয়া যায়, যা গ্রাহকদেরকে নতুন খাবার হিসেবে পরিবেশন করা হচ্ছিল। তাছাড়া রান্নার স্থান ও খাবার সংরক্ষণের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় রেস্টুরেন্ট মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের জন্য নির্দেশ প্রদান করা হয়।

এ বিষয়ে রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন,

“খাবারের মান নিয়ে কোনো ছাড় নয়। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছি। কেউ যদি নোংরা বা বাসি খাবার দিয়ে মানুষের জীবন ঝুঁকিতে ফেলতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। এদিকে স্থানীয় ভোক্তারা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

পাগলাপীরের ‘ঢাকা বিরিয়ানি হাউজ’-এ বাসি খাবার রাখায় ৫ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
মোঃ নাঈম ইসলাম, রংপুর সদর উপজেলা প্রতিনিধি :