ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাখি শিকারে বাধা, লালপুরে যুবককে গুলি করে আহত, আটক ৩

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে পাখি শিকারে বাধা দেওয়াকে কেন্দ্র করে রিপন কাজী (৩৫) নামের এক যুবককে গুলি করেছে তিন পাখি শিকারি। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রিপনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য এম. এ. রশিদ।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে তিন যুবককে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার কদিমচিলান ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে মো. জাহিদ হাসান (২৯), মোঃ একরাম আলীর ছেলে মো. আশরাফুল ইসলাম (৩২) ও মো. আব্দুল জলিল সরদারের ছেলে সামাউল সরদার (৩০)।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিপনের বাড়ির পাশে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন কদিমচিলান ইউনিয়নের ভবানীপুর গ্রামের তিন যুবক জাহিদ হাসান, আশরাফুল ইসলাম ও সামাউল সরদার। এ সময় রিপন পাখি শিকার বন্ধ করতে বললে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদ হাসান তার হাতে থাকা এয়ারগান দিয়ে রিপনের পেটে গুলি করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান বলেন, “রিপনের পেটে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রামেকে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা তিন যুবককে গণপিটুনি দিয়ে আটক করে রেখেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ওই তিন যুবককে উদ্ধার করে করে থানা হেফাজতে নিয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল, এয়ারগান ও শিকার করা পাখি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

বন্যপ্রাণী শিকারের বিষয়টি অবহিত করলে উপজেলা বন কর্মকর্তা এ.বি.এম. আব্দুল্লাহ বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি জানানো হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

পাখি শিকারে বাধা, লালপুরে যুবককে গুলি করে আহত, আটক ৩

আপডেট টাইম : ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :