ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাওয়ার ট্রলির ধাক্কায় এনজিও কর্মী নিহত

অবৈধ পাওয়ার ট্রলির ধাক্কায় রাজশাহীর বাঘা উপজেলার বলিহার গ্রামের কার্তিক চন্দ্র সরকারের একমাত্র ছেলে সঞ্জয় কুমার সরকার (২৮) নিহত হয়েছে। সঞ্জয় কুমার নওগা জেলার আত্রাই উপজেলায় আইডিএফ এনজিওতে মাঠ কর্মী হিসেবে কর্মরত
ছিলেন ।

শনিবার (৪ এপ্রিল) নওগা জেলার আত্রাই উপজেলার আত্রাই টু নওগাঁ সড়কের সাহাগোলা রেলস্টেশনের পার্শ্ববর্তী সাহাগোলা-শিমুলিয়ায় রাস্তার রেলক্রসিংয়ে পাওয়ার ট্রলি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান সঞ্জয় কুমার।

এ সময় সিএনজি চালকসহ আরও ৩ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

এ বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাঘা উপজেলা শাখার সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা বলেন, মরদেহ বাড়িতে এনে শনিবার সন্ধ্যায় মীরগঞ্জ শ্বসানে দাহকা সম্পন্ন করা হয়েছে।

সঞ্জয় কুমার সরকারের অকাল মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাঘা উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, সিএনজি চালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে রাণীনগর থেকে আত্রাইয়ে আসছিল। পথিমধ্যে শিমুলিয়া রেলগেট এলাকায় একটি ইটভাঙা পাওয়ার ট্রলিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সঞ্জয় কুমার নিহত হন। চালকসহ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাওয়ার ট্রলির ধাক্কায় এনজিও কর্মী নিহত

আপডেট টাইম : ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা, (রাজশাহী) প্রতিনিধি :