ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাইপ দিয়ে নারীকে বেধড়ক মারধর, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বহিষ্কার যুবদল নেতা

মোহাম্মদ আবু নাছের:

নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মো. সফিকুল ইসলাম (সফিক)কে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্যসচিব নূরুল হুদা এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেন।

মারধরের শিকার তাসলিমা আক্তার খুকি (৩৫) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামের বাসিন্দা এবং মো. খলিল ড্রাইভারের স্ত্রী। অভিযুক্ত সফিক একই গ্রামের মনতারাগো বাড়ির সামছুদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল প্রায় ১১টার দিকে চরলক্ষী গ্রামে মাছ ধরা ও জাল নিয়ে বিরোধের জেরে তাসলিমা আক্তার খুকির ওপর হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে সফিকুল ইসলাম পাইপ দিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত একজন মারধরের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরিস্থিতির প্রেক্ষিতে সুবর্ণচর উপজেলা যুবদল জরুরি বৈঠকে বসে। বৈঠকে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

এদিকে স্থানীয়রা নারী নির্যাতনের ঘটনায় আইনগত ব্যবস্থার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দ্রষ্টব্য: মারধরের অভিযোগ ও ঘটনার বিবরণ স্থানীয় সূত্র ও দলীয় বিজ্ঞপ্তির ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারক হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

পাইপ দিয়ে নারীকে বেধড়ক মারধর, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বহিষ্কার যুবদল নেতা

আপডেট টাইম : ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :