ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা সার্কেলের এএসপিকে বৈশাখী কবিতা পরিষদের বাংলা নববর্ষের শুভেচ্ছা

-পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকারকে বৃহস্পতিবার ফুল ও ‘বৈশাখী কবিতা’ সাহিত্য সংকলন হাতে দিয়ে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান ডা. ধীরেন্দ্রনাথ বিশ্বাস ও প্রান্তোষ কুন্ডু।

মোঃ মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবব্রত সরকারকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তার নিজ কার্যালয়ে ফুল ও ‘বৈশাখী কবিতা’ সাহিত্য সংকলন হাতে দিয়ে বাংলা ১৪৩২ নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বৈশাখী কবিতা পরিষদের নেতৃবৃন্দ।

.

বৈশাখী কবিতা সাহিত্য সংকলনের প্রকাশক ডা. ধীরেন্দ্রনাথ বিশ্বাস এবং সম্পাদক প্রান্তোষ কুন্ডু ও মো. মোক্তার হোসেনের সমন্বয়ে প্রতিনিধিদল সকাল ১০টার দিকে সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেলের কার্যালয়ে যান। তারা ফুল ও ‘বৈশাখী কবিতা’ সাহিত্য সংকলন হাতে দিয়ে সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকারকে বাংলা ১৪৩২ নতুন বছরের শুভেচ্ছা জানান।

.

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার ‘বৈশাখী কবিতা’ সাহিত্য সংকলনের প্রকাশক ও সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, অবাধ ও মুক্ত চিন্তাই একজন মানুষকে সৃষ্টিশীল করে তুলতে পারে। এই সৃষ্টিশীলতাই একজন মানুষকে গড়ে তোলে পরিপূর্ণ বিবেকবান এবং দায়িত্বশীল মানুষ। স্বাধীন দেশের আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে একটি উন্নত জাতি গঠন আজ খুবই প্রয়োজন। আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিরা একদিকে হবে মুক্তচিন্তার বিজ্ঞানমনস্ক এবং আধুনিক প্রগতিশীল, পাশাপাশি তারা হবে আন্তর্জাতিক মানের দক্ষ ও সৃষ্টিশীল মানুষ।

.

তিনি বলেন, নতুন প্রজন্মের সকলকে শিক্ষার পাশাপাশি সৃজনশীল কর্ম উদ্যোগ ও উন্নত সংস্কৃতি চর্চার পথ উন্মুক্ত করতে হবে। যার মধ্য দিয়ে আগামী দিনে আমরা একটি সুন্দর মননশীল জাতি উপহার দিতে পারি।
এবছর পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডা. ধীরেন্দ্রনাথ বিশ্বাসের প্রকাশনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী প্রান্তোষ কুন্ডু ও সাংবাদিক মো. মোক্তার হোসেনের যৌথ সম্পাদনায় ‘বৈশাখী কবিতা’ সাহিত্য সংকলন ১৪৩২ প্রকাশিত হয়েছে। ডা. ধীরেন্দ্রনাথ বিশ্বাস প্রতি বছর ‘বৈশাখী কবিতা’ সাহিত্য সংকলন প্রকাশনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

.

উল্লেখ্য, পুলিশের পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী থানার সমন্বয়ে পাংশা সার্কেল। দেবব্রত সরকার পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে ২০২৪ সালের ২০ অক্টোবর যোগদান করেন। যোগদানের পর থেকে জেলা পুলিশ এবং থানা পুলিশের সমন্বয়ে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ প্রবণতা রোধে তিনি কার্যকরী ভূমিকা রেখে চলেছেন।

.

বৃহস্পতিবার শুভেচ্ছা বিনিময়কালে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে লেখক-সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশা সার্কেলের এএসপিকে বৈশাখী কবিতা পরিষদের বাংলা নববর্ষের শুভেচ্ছা

আপডেট টাইম : ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
মোঃ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :