ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা সরকারী কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে বুধবার ১ ডিসেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাংশা সরকারী কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি-২০২১ এর আহবায়ক আবু ছাইদ মোহাম্মাদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রকৌশলী মো. নূরুদ্দিন মোল্লা, পাংশা শাহ জূঁই (র.) কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ডক্টর মাওলানা মো. মাহাবুব হোসেন, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজুসহ শিক্ষক পরিষদের নবনির্বাচিত অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের প্রধানগণ, অন্যান্য প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পাংশা সরকারী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মো. আব্দুল কুদ্দুস মোল্লা। জানা যায়, প্রথম পর্যায়ে ১২ই রবিউল আউয়াল দিবসটি পালনে ওইদিন পাংশা সরকারী কলেজ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

একই সাথে পর্যায়ক্রমে কেরাত, হামদ, নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার ওইসব কর্মসূচির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের কয়েকজন সৃজনশীল প্রভাষক হামদ ও নাত পরিবেশন করে সকলকে মুগ্ধ করেন। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশা সরকারী কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :