ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

মোক্তার হোসেন:

রাজবাড়ী জেলার পাংশা সরকারি কলেজে বুধবার (৮ এপ্রিল) কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে দুইদিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। সকালে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরকার।

প্রথম দিনে ক্বিরাত, হামদ/নাত, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের বিভিন্ন বিভাগের বহু ছাত্র-ছাত্রী আগ্রহ সহকারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

সমাপনী দিনে দেশাত্মবোধক গান, নজরুল/রবীন্দ্র সংগীত, লোক সংগীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে এবং পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক (একাডেমি) মোঃ তোজাম্মেল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম. মনোয়ারুল ইসলাম, পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক (প্রশাসন) মোঃ মামুন-উর-রশিদ জোয়াদ্দার এবং পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মোঃ নাজির উদ্দিন উপস্থিত ছিলেন। কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, প্রভাষকবৃন্দ এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১লা বৈশাখে পাংশা সরকারি কলেজ আয়োজিত বর্ষবরণ উপলক্ষে কর্মসূচির সাথে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

(ক্যাপশন: পাংশা সরকারি কলেজে বুধবার দুইদিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের অতিথিবৃন্দ)

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

পাংশা সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :